parbattanews

রাঙামাটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে ইসলামী ছাত্র সেনার মানববন্ধন, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

Rangamati student sena pi3

স্টাফ রিপোর্টার, রাঙামাটি :

রাঙামাটিতে মেডিক্যাল কলেজ ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে জেলা ইসলামী ছাত্র সেনার নেতাকর্মীরা। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ মানুষ ও ছাত্ররা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে রাঙামাটি জেলা ছাত্র সেনার সভাপতি মোঃ মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা ইসলামী ফ্রন্টের সহ-সাধারন সম্পাদক এম এ মোস্তফা হেজাজী, জেলা যুব সেনার আহবায়ক মোঃ আলমগীর, জেলা ছাত্র সেনার সাবেক সভাপতি ইয়াছিন রানা সোহেল ও রাঙামাটি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারন সম্পাদক মোঃ তারেক আজিজ ও জেলা ছাত্রসেনার সাধারন সম্পাদক মোঃ তারেক আজিজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলায় মেডিক্যাল কলেজ ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। যা পার্বত্যাঞ্চলের সুবিধা বঞ্চিত সাধারণ শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার বিরাট সুযোগ। কিন্তু কিছু স্বার্থ লোভি মহল এ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে বাধা সৃষ্টি করে পার্বত্যাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করছে ।

তাই অবিলম্বে এসব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে যারা বাধা সৃষ্টি করছে তাদের আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় তিন পার্বত্য জেলা অনির্দিষ্টকালের জন্য অচল করে দেয়ার হুশিয়ারী দেন সংগঠনের নেতারা। মানববন্ধনে শেষে রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামালের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন সংগঠনের নেতার। 

Exit mobile version