parbattanews

রাঙামাটি যুবদলের চার নেতাকে বহিষ্কার

OLYMPUS DIGITAL CAMERA

প্রেস বিজ্ঞপ্তি: রাঙামাটিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা যুবদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাঙামাটি জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদ স্বাক্ষরিত গণমাধ্যকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জেলার বহিষ্কৃত নেতারা হলেন, জেলা যুবদলের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মো: আজিজ, সহতথ্য ও গবেষণা সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য মো: ইউনুছ ও সদস্য মো: মহসিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তথা ধানের শীষ প্রতীক মেয়র প্রার্থী মেয়র ভূট্টোর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তথ্য প্রমাণাদি সাপেক্ষে যুবদল এবং দলের সাধারণ সদস্য পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়, দলীয় জৈষ্ঠ্য নেতাদের নির্দেশে এবং জেলা যুবদলের সম্পাদক মন্ডলীর সভার সিন্ধান্ত মোতাবেক বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।

Exit mobile version