রাঙামাটি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ও বদলিকৃত কর্মচারীদের বিদায় অনুষ্ঠান সোমবার কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাঞ্ছিতা চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রধান সহকারি অমলেন্দু চাকমা। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ মফিজ আহমেদ,শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ নঈম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আমাদের কলেজটা সুন্দর অবস্থানে নেওয়ার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক দুইটিতে কার্যক্রম হয়। এসব কার্যক্রম সমূহ প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও সফলভাবে পরিচালিত হয়।
বক্তারা আরো বলেন,মানুষ যেমন জন্ম গ্রহণ করে তেমনি মৃত্যু বরণও করে। আবার চাকরী জীবন যেমন শুরু হয় এক সময় আবার শেষও হয়। আজকের অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ও বদলীকৃত হওয়া সকলে কলেজের সুন্দর কার্যক্রমের জন্য আন্তরিকতার সাথে কঠোর পরিশ্রম করেছেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ও বদলীকৃত কর্মচারীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বক্তারা।
রাঙামাটি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত কর্মচারীরা হলেন মোঃ দিদার বক্স,মোহাম্মদ হোসেন,আজিজুল আলম। বদলীকৃত কর্মচারী বিনয় চাকমা। বিদায় অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ও বদলীকৃত কর্মচারীদের ফুল ও উপহার সামগ্রী দেওয়া হয়।
বিদায় অনুষ্ঠানে কলেজের কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আলমগীর, অতুল চন্দ্র চাকমা,মোঃ আব্দুল গফুর,দিবাকর চাকমা প্রমুখ। রাঙামাটি সরকারি কলেজের কর্মচারীবৃন্দের আয়োজনে বিদায় অনুষ্ঠানে সঞ্চালনা করেন কলেজের মেকানিক-কাম- ইলেকট্রিশিয়ান বিশ্বজিৎ বড়ুয়া।
