parbattanews

রাঙ্গামাটিতে কোটা বিরোধী ঐক্যজোটের আহ্বায়ক কমিটি গঠন

পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান বৈষম্যমূলক কোটা ব্যবস্থা, সরকারি বরাদ্দ ও নিয়োগে অনিয়ম এবং দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত সংগঠন কোটা বিরোধী ঐক্যজোটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোহাম্মদ জনি-কে আহ্বায়ক এবং মো. নুরুল  আলম-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি )  রাঙ্গামাটির বনরুপায় আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে কোটা বিরোধী ঐক্যজোটের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এই সময় নেতৃবৃন্দ জানান, পাহাড়ের বিদ্যমান সকল বৈষম্যের অবসান ঘটানো, ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থার দাবিতে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এই কমিটির প্রধান লক্ষ্য।

তারা আরও বলেন, কোটা বিরোধী ঐক্যজোট শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে পাহাড়ের সাধারণ মানুষের দাবি ও প্রত্যাশা তুলে ধরতে বদ্ধপরিকর। আগামী দিনে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সংগঠনটি পাহাড়ের জনগণের ন্যায্য দাবি আদায় করবে।

Exit mobile version