parbattanews

রাঙ্গামাটিতে চ্যানেল আই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‌্যালী

c-i.pic-1-18-01-14

স্টাফ রিপোর্টার :

চ্যানেল আই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রকৃতি সংরক্ষণের শ্লোগানে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের বনরূপা থেকে বর্ণাঢ্য র‌্যালীটি শুরু হয়ে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। 

র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও চ্যানেল আই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের রাঙ্গামাটি জেলা সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সুনীল কান্তি দে, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বড়ুয়া, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, বিশিষ্ট আইনজীবি এডভোকেট মোখতার আহম্মেদ, দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, এডভোকেট মামুনুর রশিদ মামুন, চ্যানেল আই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি মনসুর আহমেদসহ রাঙ্গামাটির বিভিন্ন সুধীজন।

সভায় বক্তারা চ্যানেল আইয়ের চ্যানেল আই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের গৃহীত কার্যক্রমের সাফল্য কামনা করেন।

Exit mobile version