parbattanews

রাঙ্গামাটিতে জাতীয় পার্টির মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান

Rangamati pic-18.12.13-2

স্টাফ রিপোর্টার :

জাতীয় পার্টির চেয়ারম্যান হুশেইন মুহাম্মদ এরশাদের মুক্তির দাবিতে রাঙ্গামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে দলটির জেলা কমিটির নেতাকর্মীরা। বুধবার শহরের বনরূপাস্থ কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি হারুনুর রশীদ মাতব্বর, কেন্দ্রীয় সদস্য আরফান আলী, সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা, জেলা মহিলা পার্টির সভানেত্রী কবিতা ত্রিপুরা, যুব সংহতি পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ অংগ-সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সমাবেশ থেকে রাঙামাটি জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয় জাতীয় পার্টির পক্ষ থেকে।

Exit mobile version