parbattanews

রাঙ্গামাটি সদর হাসপাতালের ডাক্তার তুষার কান্তি নাথকে অপহরণ করেছে দূর্বৃত্তরা

apohoron-500x330

আলমগীর মানিক রাঙামাটি:
রাঙ্গামাটি সদর হাসপাতালের ডাক্তার তুষার কান্তি নাথকে অপহরণ করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রাঙ্গামাটি শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ডাক্তারকে বহনকারী একটি মোটর সাইকেলকে গতিরোধ করে দূর্বৃত্তরা ডাক্তার তুষারকে একটি পিকআপে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এসময় দুর্বৃত্তরা মোটর সাইকেল চালক আমজাদকে মারধর করে রাস্তায় ফেলে যায়। কি কারণে  কে বা কারা ডাক্তারকে অপহরণ করেছে তা জানা যায়নি। রাঙ্গামাটি হাসপাতালে রাতের দায়িত্ব পালনে যাওয়ার সময় ডাক্তার তুষার অপহরণের শিকার হন।

এই অপহরণ ঘটনার খবর ছড়িয়ে পড়লে  রাঙ্গামাটি সদর হাসপাতালে ডাক্তার ও নার্সদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। হাসাপাতালের ডাক্তারা জরুরী সভায় বসেছে।

Exit mobile version