সারা দেশের ন্যায় রাঙামাটির রাজস্থলীতে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। উপজেলার একটি মাত্র কেন্দ্র রাজস্থলী সরকারি কলেজ। এ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে মোট ২৬১ জন নিয়মিত অনিয়মিত পরীক্ষার্থী অংশ নিয়েছে।
রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপানন্দ দাশ জানান, এ উপজেলার ২টি সরকারি কলেজ ও রাঙ্গুনিয়ার পদুয়া ডিগ্রি কলেজ মিলে কেন্দ্রে সর্বমোট ২৬১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তার মধ্যে আজ ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
অপর দিকে সরকারের নির্দেশনায় প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়, যাতে করে কন্টোল রুমের কার্যালয় হতে বসে শ্রেণীকক্ষ, করিডোর এবং দায়িত্বরত শিক্ষকদের কার্যক্রম মনিটরিং করা যায়।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম বলেন, এই পরীক্ষা কেন্দ্রে ৩টি কলেজের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাহিরের পরিবেশ ছিল শান্ত অভিবাবকদের আনাগোনা নজরে পড়েনি। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে।
