শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির রাজস্থলী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্ত সড়কের সামনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা কৃষকদলের সভাপতি বিষু সাহা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার। বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মেম্বার,
সহসভাপতি ছগির আহম্মদ, যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা, যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল, সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিনহাজ, সদস্য সচিব সিরাজুল ইসলাম,
কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন খান, সাংগঠনিক সম্পাদক কালাকুমার তঞ্চঙ্গ্যা, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, মৎস্যজীবী সভাপতি মেদুসে মারমা, মহিলা দলের সহসভাপতি শিল্পী বেগম, কালাবী তঞ্চঙ্গ্যা রেবেকা মারমাসহ এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু দেশের স্বাধীনতার ঘোষকই নন, তিনি একজন আদর্শবান নেতা ও সৈনিক ছিলেন। তার আদর্শ অনুসরণ করে পরিবেশ রক্ষায় এবং দেশের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।
