parbattanews

রাজস্থলীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় আজ বাদ জুমা সকল মুসল্লিদের উদ্যোগে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করা হয়। একই সঙ্গে রাজস্থলী উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে বিএনপির উদ্যোগে পৃথক মোনাজাত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির নেতৃবৃন্দরা বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে এদেশে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তিনি এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম চালিয়েছেন। বিএনপির আন্দোলনের ফলস্বরূপ জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন রাজস্থলী বাজার জামে মসজিদের খতিব মৌলানা নুরুল হক।

Exit mobile version