রাজস্থলী প্রতিনিধি:
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী জামে মসজিদটি শুক্রুবার জুমার নামাজের পূর্বে উদ্বোধন করা হয়। শত শত ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উপস্থিতিতে জুমার নামাজ আদায় করা হয়।
এ মসজিদটি দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় থাকায় বর্তমান সরকারের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সফরে আসলে তার নজরে পড়ে। তিনি সরকারের পক্ষ থেকে ২০ লক্ষ টাকা অনুদান প্রদান করে মসজিদের কাজ হাতে নেয় মুসলিম সমাজ।
পরে এলাকার মুষ্টিমেয় কয়েকজন প্রবাসী বিশেষ করে কাতার প্রবাসী জনাব মোঃ আব্দুস শাকুর তার নিজ ব্যবস্থাপনায় উদ্যোগ নিয়ে মসজিদের কাজ হাতে নেন। ধর্মপ্রাণ মুসলমানেরা কাতার প্রবাসীর প্রতি অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন এ ধরনের উদ্যোগ নেওয়াতে।