parbattanews

রাজস্থলী তাই তং পাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

 Mat Binimay shava

রাজস্থলী সংবাদদাতা :

রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলায় গত মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানীব্রত চৌধুরী সভাপতিত্বে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রাজস্থলী উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান উথিনসিন মারমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। দোলনা হতে কবর পর্যন্ত শিক্ষার শেষ নেই। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে হবে। গত জেএসসি পরীক্ষায় একজন পরীক্ষার্থী গোল্ডেন এ+ পাওয়াতে তিনি বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানান। শিক্ষক স্বল্পতা ও অবকাঠামো উন্নয়নের প্রতি তিনি সুনজর রাখবেন বলে জানান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লংবতি ত্রিপুরা, ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, অভিভাবক প্রতিনিধি রেঅংগ্যা মারমা, মিতা তঞ্চঙ্গ্যা, উথোয়াইচিং মারমা প্রমুখ।

Exit mobile version