parbattanews

রানা প্লাজা নিয়ে চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা

rana plaza
বিনোদন ডেস্ক:
বাংলাদেশে সাভারের রানা প্লাজা ভবন ধ্বসের ঘটনা ও আলোচিত পোশাক শ্রমিক রেশমা চরিত্রটিকে নিয়ে তৈরি একটি সিনেমা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।

সিনেমাটির নাম ‘রানা প্লাজা’ এবং এটি আগামী ৪ঠা সেপ্টেম্বর মুক্তি পাবার কথা ছিল।

পরিচালক নজরুল ইসলাম খান জানান, সাভারের রানা প্লাজা ধ্বস এবং ১৭ দিন ধরে ধ্বংসস্তুপের নীচে আটকে পড়া পোশাক শ্রমিক রেশমাকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে একটি বাণিজ্যিক ধারার প্রেমের সিনেমা ছিল এটি।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দীর্ঘদিন ধরে ছাড়পত্র দেয়নি এবং এজন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক। আদালতের এক রায়ের প্রেক্ষাপটে তিনি সেন্সর ছাড়পত্র পান।

কিন্তু আজ অন্য একটি রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিনেমাটি মুক্তিতে ছয় মাসের নিষেধাজ্ঞা দিলো।

২০১৩ সালের এপ্রিল মাসে সাভারের রানা প্লাজা ভবন ধ্বসে এক হাজারের বেশি মানুষ মারা যায় যাদের অধিকাংশই ছিল পোশাক শ্রমিক।

Exit mobile version