parbattanews

রাবিপ্রবিতে শিক্ষা বৃত্তি নীতিমালা প্রণয়ন বিষয়ক সভা

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার আয়োজনে শিক্ষা বৃত্তি নীতিমালা প্রণয়ন এবং ২০২৪-২৫ অর্থ বছরের শিক্ষা বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্ণারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান এর সভাপতিত্বে এসময় সভায় উপস্থিত ছিলেন, সায়েন্স এন্ড টেকনোলোজি অনুষদের ডিন ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সূচনা আখতার, সিএসই বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ, ফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোসা. হাবিবা, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মাহবুব আরা এবং অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক রাসকিন চাকমাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version