parbattanews

রাবিপ্রবির ভিসি, প্রো-ভিসির পদত্যাগ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য (ভিসি) অধ্যাপক ড. সেলিনা আখতার ও উপ-উপচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. কাঞ্চন চাকমা পদত্যাগ করেছেন।

রোববার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে এ তথ্য জানা গেছে।

ভিসির পদত্যাগ পত্রে উল্লেখ করা হয়, পারিবারিক কারণে অনতিবিলম্বে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের ভাইস চ্যাঞ্জেলর পদ থেকে তিনি অব্যাহতি চান। তবে প্রো- ভাইস চ্যাঞ্জেলর কি কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তা জানা যায়নি।

এর আগে রোববার সন্ধ্যার মধ্যে শিক্ষক-শিক্ষার্থীরা ভিসি এবং প্রো-ভিসি’র পদত্যাগের জন্য সময় বেঁধে দেন।

জানা গেছে, ভিসি এবং প্রো-ভিসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিলো। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বৈষম্য বিরোধী আন্দালনরত শিক্ষার্থীরা বিষয়গুলোকে সামনে এনে বিশ্ববিদ্যালয়ের এ দুই অভিভাবকের পদত্যাগ দাবি জানিয়ে আসছিলো।

এর আগে শনিবার (১৭ আগস্ট) রাবিপ্রবি’র প্রক্টর ড. নিখিল চাকমা এবং সহকারী প্রক্টর জি এম সাখাওয়াত হোসেন পদত্যাগ করেছিলেন। গত ১৫ আগস্ট ছাত্রী হলের সহকারী প্রাধ্যক্ষ গৌরব চাকমা পদত্যাগ করেছিলেন।

Exit mobile version