parbattanews

রামগড় উপজেলা নির্বাচন: কংজঅং মারমার প্রার্থীতা বৈধ ঘোষণা

খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কংজঅং মারমার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। রামগড় উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জমির উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার (২১ এপ্রিল) খাগড়াছড়ি জেলা প্রাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রার্থীর আপিল শুনানির পর খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বৈধতা ঘোষণা করেন।

কংজঅং মারমার বিরুদ্ধে মনোনয়নপত্রের সাথে দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগে বুধবার বাছাইয়ের তারিখে তার মনোনয়নপত্র স্থগিত করে আপীলের সুযোগ দেন জেলা রির্টানিং অফিসার। এর প্রেক্ষিতে প্রার্থীর আপিল শুনানিতে সম্পূরক হলফনামা দাখিল করায় চেয়ারম্যান প্রার্থী কংজঅং মারমার আপিল নিষ্পত্তি করে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি তথ্য গোপনের অভিযোগটি করেন।

কংজঅং মারমার প্রার্থীতা বৈধ ঘোষণা হওয়া এখন চেয়ারম্যান পদে তিনি ছাড়াও বর্তমান চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি ও মো. আব্দুল কাদের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

 

 

Exit mobile version