parbattanews

রামগড়ে ১০০টি দুস্থ পরিবারকে বিজিবি জোনের ঈদ উপহার প্রদান

খাগড়াছড়ির রামগড়ে ১০০টি দুস্থ-অসহায় পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেছে বিজিবি জোন।

বুধবার (১৯ এপ্রিল) জোনের আওতাধীন বিভিন্ন এলাকার এসব অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জোন কমান্ডার ও ৪৩ বিজিবির পরিচালক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ঈদ উপহার বিতরণ করেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি এবং সেমাই।

Exit mobile version