উপজেলা প্রতিনিধি, রামু :
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে পুলিশের একটি দল ডাকাত সর্দার আতিকুর রহমান ওরফে কালু (২৬) নামে ১ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আতিকুর রহমান রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী মৌলভী বাজার এলাকার মৃত আবদুর রহমান ওরফে আবদু মেম্বারের ছেলে। রামু থানার ওসি সাইকুল আহম্মেদ ভূঁইয়া ডাকাত আতিকুর রহমান ওরফে কালুকে অস্ত্রসহ আটকের বিষয় নিশ্চিত করেন।