কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউপি’র রেজুখাল যৌথ চেকপোস্ট নামক স্থানে ইয়াবাসহ মো. নুর হোসাইন (২৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল যৌথ চেকপোস্টের সদস্যগণ।
মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ১১টায় তাকে আটক করা হয় বলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটককৃত নুর হোসাইন টেকনাফ থানার বড় ডেইল গ্রামের মো. আব্দুল জব্বার এর ছেলে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রেজুখাল যৌথ চেকপোস্ট দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় সন্দেহজনকভাবে তল্লাশী করে নুর হোসাইনের শরীর থেকে ৫ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত ইয়াবাসহ আসামীকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
