parbattanews

রামুতে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

deadbody-recover

উপজেলা প্রতিনিধি, রামু :

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি বিহার এলাকা থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত নয়টার দিকে ওই এলাকা থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিহতের নাম  ইম্পেল বড়ুয়া (২৫) উত্তর মিঠাছড়ি বড়ুয়া পাড়া গ্রামের নির্মল বড়ুয়ার ছেলে এবং রামু ডিগ্রী কলেজের এইচএসসি শিক্ষার্থী । রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান, ইম্পেল বড়ুয়ার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তার লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Exit mobile version