parbattanews

রামুতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি সংগৃহীত।

রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের শ্রীধন পাড়া এলাকায় এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরীর নাম মায়া তঞ্চগ্যা (১৫)। তাঁর বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায়।

সোমবার (১৩ এপ্রিল) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া, শ্রীধন পাড়ার বাসিন্দা সাধন বড়ুয়ার তিনতলা বাড়ির দ্বিতীয় তলার রান্নাঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় মায়াকে দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে রামু থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে জানা গেছে, মায়া প্রায় তিন বছর ধরে ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর মুল কারণ জানা যাবে।

ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Exit mobile version