উপজেলা প্রতিনিধি, রামু :
কক্সবাজারের রামু উপজেলায় ৪১ হাজার ১শ ৫০ জন শিশু লক্ষমাত্রা নিয়ে ২১ তম জাতীয় টিকা দিবস আজ শনিবার উদ্বোধন করা হয়েছে। সকাল ৮ টায় রামু স্বাস্থ্য কমল্পেক্সে ০ থেকে ৫৯ মাস বয়সী একাধিক শিশুকে ২ ফোঁটা পোলিও টিকা খাওয়ানো মাধ্যমে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আখতারুল ইসলাম।
সার্বিক সহযোগীতায় ছিলেন ইপি আই টেকনিশিয়ান আলী আকবর, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মোনাফ, ইনচার্জ বিপ্লব বড়ুয়া, সহ-স্বাস্থ্য পরিদর্শক যথাক্রমে দর্পণ বড়ুয়া, দুলাল বড়ুয়া, প্লাবন বড়ুয়া, পঙ্কজ শর্মা, নিকাশ বড়ুয়া, শফিউল আজম, বাবুল শর্মা, স্বপন ভট্টাচার্য, তাহের বেলাল, স্বাস্থ্য সহকারী আব্দুর রহিম প্রমূখ। বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন কক্সবাজার সির্ভির সার্জন কার্যলয়ের এস এমও ডা. ইমং প্রু চৌধুরী, ডি আই এমও ডা. অংচা প্রু, কোল্ড চেইন টেকনিশিয়ান তাপস কান্তি বড়ুয়া ও জাইকা প্রতিনিধি।
১১টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নের নির্ধারিত ২৪টি ই পি আই টিকাদান কেন্দ্র ছাড়াও ৩টি বাস স্টেশনে অতিরিক্ত টিকা কেন্দ্র চালু ছিল। যাদের অংশ গ্রহনে উক্ত কর্মসূচি বাস্তবায়ন হয়েছে রামু হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যান সহকারী, বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রী ও বিভিন্ন এনজিও ।