parbattanews

রামুতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

রামু প্রতিনিধি:       
কক্সবাজারের রামুতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। ‘দূর্যোগের নাই দিনক্ষণ, প্রস্তুতি থাকবে সারাক্ষণ’ এ প্রতিপাদ্যে সোমবার (২১ এপ্রিল) সচেতনতামূলক র‌্যালী, কক্সবাজার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর অগ্নিনির্বাপন মহড়া, জরুরী উদ্ধার তৎপরতা ও বর্হিঃগমন পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা প্রদর্শনী, আলোচনা সভা ও দূর্যোগ সরঞ্জাম বিতরন অনুষ্ঠান।

রামু উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন। অগ্রযাত্রার সভাপতি নীলিমা আক্তার চৌধুরী এ সভায় সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য রাখেন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম। র‌্যালী, মহড়াসহ সার্বিক অনুষ্ঠানে কক্সবাজার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর দমকল বাহিনী, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি অংশগ্রহণ করে।

Exit mobile version