রামু প্রতিনিধি :
কক্সবাজরের রামু উপজেলার গর্জনিয়া জাউস পাড়া এলাকায় বুধবার যৌথ অভিযান চালিয়ে বন বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ২০টি বাড়ি উচ্ছেদ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারি বন সংরক্ষক মো. হোসেন, বাঘখালী রেঞ্জ এস এম সাইদুল হক, বিট কর্মকর্তা মো, আলাইদ্দিন প্রমূখ।