parbattanews

রামুতে বেগম রোকেয়া দিবসে সম্মননা পেলেন ৩ জয়িতা

রামুতে আর্ন্তজাতিক নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ৩ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। দিবসটি পালনে রামু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে রামু উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার।

অনুষ্ঠানে ৩টি ক্যাটাগরিতে ৩ জন নারীকে জয়িতা সম্মননা প্রদান করা হয়। সম্মননাপ্রাপ্তরা হলেন- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারি নারী রওনক আরা খানম এবং সফল জননী নারী তছলিমা বেগম। তাঁদের সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ ।

রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া আমিনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাছান ভূঁইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রামু স্টেশন কর্মকর্তা সোমেন বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম।

অনুষ্ঠানে জয়িতা সম্মাননাপ্রাপ্ত খোদেস্তা বেগম রীনা এবং তছলিমা বেগমও অনুভূতি ব্যক্ত করেন। এতে প্রশাসনের কর্মকর্তা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন ও বিভিন্নস্তরের শতাধিক নারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Exit mobile version