নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার পূর্ব রাজারকুল একতা সংঘের উদ্যোগে মিনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলম চৌধুরী
উদ্বোধনী অনুষ্ঠানে জাফর আলম চৌধুরী বলেন, আমাদের রামুর ছেলেরাই ফুটবলে জাতীয় পর্যায়ে নৈপূণ্য প্রদর্শন করছে। সমাজের অন্যতম ব্যাধি মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে স্ব স্ব এলাকায় উঠতি বয়সের ছেলেদেরকে খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় ফরিদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রমেশ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা হাকিম আলী, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খালেদ হোসেন টাপু, ইউপি সদস্য রুমা আকতার, ফকির মোহাম্মদ, জসিম উদ্দিন, লিয়াকত আলী, আলী আহাম্মদ, নুর আহাম্মদ, হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আজিজুল হক আজিজ, মিজানুল হক রাজা, যুবলীগ নেতা বদি আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা ওসমান গণি, আরিফুল ইসলাম প্রমূখ।
উদ্বোধনী দিনে এলাকার শত শত ক্রীড়াপ্রেমি মানুষ খেলা উপভোগ করেন।
