parbattanews

রামুতে রিয়াজ উল আলমকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষনা

উপজেলা প্রতিনিধি, রামু :
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়নে যুবসমাজকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। ডিজিটাল বাংলাদেশ এর রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করতে হবে। দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নেতৃত্বে ১৪দল বিপুল ভোটে জয়লাভ করায় দেশবাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে যুবলীগকে কাজ করার ঘোষনা দেন। মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী, বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী ব্যক্তিদের পক্ষেই যুবলীগের সকল স্তরের নেতাকর্মীকে কাজ করতে হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট দেশে ধ্বংসাত্বক কর্মকান্ড চালাচ্ছে। এদের প্রতিহত করে সরকারের উন্নয়ন কর্মকান্ড সমুহ তৃণমুল পর্যায়ে পৌছে দিতে যুবলীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ রামু উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি মোঃ খোরশেদ আলম উপরোক্ত কথা বলেন।
গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় রামু বাইপাসস্থ সিটি পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিয়াজ উল আলম।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাবু, জেলা যুবলীগের সহ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক পলক বড়–য়া আপ্পু, রামু যুবলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন, ওসমান সরওয়ার মামুন, সাইফুল ইসলাম, নবু আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল কবির হেলাল।
সভায় বক্তরা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক, ঈদগড় ইউনিয়ন পরিষদের সনামধন্য চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো, ঈদগড় ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি বনি আমিনসহ যুবলীগ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গনপিটুনীতে নিহত ডাকাত সাহাব উদ্দিনের সহযোগীদের গ্রেফতারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।  

Exit mobile version