parbattanews

রামুতে র‌্যাবের অভিযানে বন্দুক কার্তুজ ইয়াবাসহ গ্রেফতার ৩

উপজেলা প্রতিনিধি, রামু :

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা সংলগ্ন টেকনাফ-কক্সবাজার সড়কে আজ সোমবার সকালে একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে প্রায় ৭ হাজার ইয়াবা ট্যাবলেট, ১টি এলজি ও ৫টি কার্তুজসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৭।

আটককৃতরা হলো- মো. নুরুল হুদা, শামসুল হুদা ও মো. ইসলাম। কক্সবাজার জেলার র‌্যাব-৭ এর মেজর কাজী মোঃ রাশেদুল আলম, পিএসসি আটকের বিষয় নিশ্চিত করেন। এ ব্যাপারে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version