উপজেলা প্রতিনিধি, রামু :
কক্সবাজারের রামুতে শত বছরের পুরনো খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার দুপুরে তিনি এ বিদ্যালয় পরিদর্শনে আসেন। এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটান।
পরে উত্তর মিঠাছড়িতে নির্মিত দেশের সর্ববৃহৎ ১০০ ফুট গৌতম বুদ্ধমূর্তি পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরিদর্শনকালে কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার আজাদ মিয়া, রামু উপজেলা চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহাম্মদ ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।