parbattanews

রামুতে ১ হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ

 

22001121

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে স্বেচ্ছাসেবী সংগঠন কথা নয় কাজ (কনকা) এর উদ্যোগে আচারিয়া পাসসানারাম বিহার প্রাঙ্গনে বুধবার (২৫ জুন) বিভিন্ন সংগঠনের মাঝে প্রায় ১ হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যম মেরংলোয়া আচারিয়া পাসসানারাম বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ক্ষান্তিপাঞা ভিক্ষু। বিতরণকালে আরো উপস্থিত রামু প্রেস ক্লাবের উপদেষ্টা সচিত্র রামু বার্তার সম্পাদক দর্পণ বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, রম্যকন্ঠ, জনতার কথা বুলেটিনের সম্পাদক সম্পাদক, রামু টাইমস এর প্রকাশক খালেদ হোসেন টাপু, রামু উপজেলা মানবাধিকার কমিশন ও কনকার সাধারণ সম্পাদক সুরেশ বড়ুয়া বাঙ্গালি, ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন, ছাত্র ইউনিয়ন নেতা জয় বড়ুয়া, হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহারের প্রতিনিধি রুপায়ন বড়ুয়া, প্রবীণ সমাজ সেবক মংক্যারী বড়ুয়া প্রমুখ।

Exit mobile version