parbattanews

রামুর বৃহত্তর গর্জনিয়ায় বন্যার্তদের ত্রাণ বিতরণ করেন সাবেক এমপি কাজল

 

রামু উপজেলার কাউয়ারখোপ, গর্জনিয়া ও কচ্ছপিযা ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় তিনি প্রথমে কাউয়াখোপ পরে কচ্ছপিয়া ও গর্জনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা ঘাট পরিদর্শন করেন ও বন্যাদূর্গত দুই হাজারের অধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে তিনি বন্যায় নিহত গর্জনিয়া ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা আমজাদ হোসেনের এর বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলে সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং ছেলে আর্থিক অনুদান প্রদান করেন কবর জিয়ারত করেন।

এসময় তিনি বলেন, রামুসহ জেলার বিভিন্ন স্হানে এখনো অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি বন্দী এ সব মানুষ কে প্রয়োজনীয় ত্রান প্রদান ও বন্যায় ক্ষতি গ্রস্হ রাস্তা জরুরী ভিত্তিতে পুনঃনির্মাণ করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান।

পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে লুৎফুর রহমান কাজলের সাথে ছিলেন, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, সহ-সভাপতি সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল কাদের, কোষাধ্যক্ষ ফরিদুল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, রামু উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, কচ্ছপিযা সভাপতি সৈয়দ আলম,দিদারুল আলম সিকদার, কাউয়ারখোপ সভাপতি এনামুল হক, ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজাহান লুতুসহ উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত এ সময় তার সাথে ছিলেন।

Exit mobile version