parbattanews

রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিমের বাবার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

10881235_801216246615561_503719776_n

রামু প্রতিনিধি :

কক্সবাজারের রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিমের বাবা মকতুল হোসেন আর আমাদের মাঝে নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬ টার দিকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । তার মৃত্যুতে রামুজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭২) বছর। তিনি স্ত্রী ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বেলা ২ টায় রামু কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে তাঁর নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, মরহুমের বড় ছেলে রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম ও রামু প্রবাসী কল্যাণ সংস্থা (মক্কা)’র রামু শাখার সাধারণ সম্পাদক এস. মোহাম্মদ হোসেন।  তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।

 

Exit mobile version