parbattanews

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় ফের বাংলাদেশের প্রশংসা যুক্তরাষ্ট্রের

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

রোববার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে দেয়া এক প্রেস বিবৃতিতে একথা জানান দফতরের মুখপাত্রের প্রধান সহকারী টমাস ‘টমি’ পিগট।

বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়েছে, যার মধ্যে রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগত গোষ্ঠীও রয়েছে যারা সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হয়েছে।

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় প্রদান অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছে। এছাড়া অন্যান্য প্রতিবেশী দেশকেও রোহিঙ্গাদের জন্য আশ্রয় প্রদানের জন্য প্রশংসা জানিয়েছে।

Exit mobile version