parbattanews

রোহিঙ্গা গণহত্যা : কঠোর সিদ্ধান্ত নিতে আইসিজের প্রতি গাম্বিয়ার আহ্বান

নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলায় কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে গাম্বিয়া।

সোমবার (১২ জানুয়ারি) আইসিজেতে শুনানির সময়ে গাম্বিয়ার আইনমন্ত্রী দাউদা জাললো  রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো সহিংসতাকে ‘পরিকল্পিত’ মন্তব্য করে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান।

শুনানিতে গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জাললো বলেন, বর্তমান এই শুনানি অপরাধের সত্য উদঘাটনের জন্য শেষ সুযোগ। তিনি দাবি করে বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর কর্মকাণ্ড সাধারণ সামরিক অভিযানের সীমা অতিক্রম করেছে এবং রোহিঙ্গাদের গুম ও নিধন একটি পদ্ধতিগত প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে।

গাম্বিয়ার বিচারমন্ত্রী আরও বলেন, আইসিজের উচিত ইতিহাসের সঠিক পাশে দাঁড়ানো এবং মিয়ানমারকে তাদের সংঘটিত অপরাধের জন্য দায়ী করা।

একই সঙ্গে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে আদালতের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Exit mobile version