parbattanews

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ ‘কিলিং স্কোয়াডের’ সদস্য গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার ঘটনায় ‘কিলিং স্কোয়াড’ এর সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক এ খবর জানিয়েছেন।

তিনি জানান, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন হয়েছে।বিস্তারিত বেলা ১ টায় এপিবিএন কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হবে।

Exit mobile version