parbattanews

রোহিঙ্গা সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি মার্কিন বিশেষ দূতের

সোমবার নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত এবং ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা এক মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থীর মানবিক সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করলে জবাবে মার্কিন প্রতিনিধি জানান, রোহিঙ্গাদের জন্য তাদের জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ভুটান ও নেপালের পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার দিকেও বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে।

‘আঞ্চলিক সহযোগিতা বাড়ালে আমাদের প্রবৃদ্ধি আরো ত্বরান্বিত হবে,’ বলেন প্রধান উপদেষ্টা।

আলোচনায় দুই পক্ষ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন। এর মধ্যে ছিল বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ককে পুনরায় সক্রিয় করা, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে ছড়িয়ে পড়া ভুয়া তথ্যের প্রসার।

বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রচেষ্টায় সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন।

আলোচনায় দুই পক্ষ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন। এর মধ্যে ছিল বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ককে পুনরায় সক্রিয় করা, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে ছড়িয়ে পড়া ভুয়া তথ্যের প্রসার।

অধ্যাপক ইউনূস বলেন, সার্ককে সক্রিয় করতে অন্তর্বর্তী সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ আসিয়ানে যোগ দিতে আগ্রহী, যা দক্ষিণ-পূর্ব এশীয় অর্থনীতির সঙ্গে একীভূত হয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করবে।

তিনি আরো উল্লেখ করেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।

বৈঠকে তিনি সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Exit mobile version