উপজেলা প্রতিনিধি, লংগদু :
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ সোমবার কমিউনিটি পুলিশিং বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাইনীমূখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু-বরকাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মাইনুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস আই ইব্রাহিম,এস, আই আঞ্জন ও আস,আই জিলহজ।
প্রধান অতিথি বলেন, কমিউনিটি পুলিশ মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সহায়ক হিসেবে কাজ করেন। তাদের সহযোগিতার কারণে পুলিশ মাঠ পর্যায়ে কাজ করতে অনেক সুবিধা হয়। কমিউনিটি পুলিশ গঠনে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিরা যথেষ্ট ভুমিকা পালন করছে। তাদের সহযোগিতায় কমিউনিটি পুলিশ সদস্যগন জনবহুল স্থান বিশেষ করে বাজার, স্টেশন, সভা সমাবেশে বিশেষ ভুমিকা পালন করে থাকেন। এ ছাড়াও বাল্য বিবাহ রোধে, যৌতুক প্রথার বিরুদ্ধে, নারী ও শিশু নির্যাতন বন্ধে এবং মাদকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তারা, এতে করে সমাজের শান্তি ফিরে আসবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওঃ ফোরকান আহম্মেদ, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, সাংবাদিক ওমর ফারুক মুছা সহ বিভিন্ন ওয়ার্ডের পুলিশিং ফোরামের সদস্যগণ। এ কাজকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি সকলের সহায়তা কামনা করেন। জনসচেতনতা বাড়াতে একটি র্যালিও বের হয়, যা মাইনীমুখ বাজার প্রদক্ষিণ করে।
