লংগদু প্রতিনিধি ॥
১৮দলের জোটের চলমান আন্দোলনে গত কয়েদিনে র্যাব ও পুলিশের গুলিতে নিহত নেতাকর্মীসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করায় রাঙ্গামাটির লংগদু উপজেলা জামায়াতের উদ্যোগে শুক্রবার মাইনীমুখ বাজার জামে মসজিদের সামনে জুম্মার নামাজ শেষে নিহতদের উদ্দেশ্যে গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়।
জানাজার নামাজে ইমামতি ও দোয়া মুনাজাত পরিচালনা করেন, লংগদু উপজেলা জামায়তের নায়েবে আমীর মাওঃ এএলএম সিরাজুল ইসলাম। এসময় এলাকার শতশত মুসল্লি এতে শরিক হন। জানাজার নামাজ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, লংগদু জামায়াতের আমীর মাওঃ নাছির উদ্দিন।
