parbattanews

লংগদুতে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা

রাঙ্গামাটির লংগদুতে পাহাড় কেটে, বনের কাঠ জ্বালিয়ে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটার মালিককে নগদ ৫০ হাজার করে মোট ১লক্ষ টাকা জরিমানাসহ ইটভাটার চুল্লি ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে কেবিএম ব্রিকস ও এডিবি ব্রিকস দুইটি ইটভাটাতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।

উপজেলা প্রশাসন সূত্রে জানায়, কোন অনুমোদন ছাড়াই দুটি ইটভাটা তৈরি করে ইট পোড়ানোর কাজ করে যাচ্ছে ইটভাটার মালিকরা। এতে বনের কাঠ জ্বালিয়ে ইট ফুঁড়ানো হচ্ছে, অপরদিকে সমান করে কাটা হচ্ছে পাহাড়ের মাটি। এতে কোনোরকম নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩-১৪ ধারা অনুযায়ী ইটভাটার মালিকদের জরিমানা করা হয়। এছাড়াও উক্ত ভাটাতে সকল প্রকার কার্যক্রম বন্ধের ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত।

Exit mobile version