parbattanews

লংগদুতে বন্যহাতির আক্রমণে নিহত ১

w568s4_24008_31847

লংগদু প্রতিনিধি ॥
রাঙ্গামাটিলংগদু উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের বড়মাঠ এলাকায় বন্যহাতির আক্রমনে এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ শফিকুল ইসলাম(৫৫)। সে পেশায় কাঠ মিস্ত্রি। রোববার, ভোর চারটার সময় এঘটনা ঘটেছে।

এলাকাবাসীরা জানান, বড়মাঠ এলাকায় মোঃ শফিকুল ইসলাম ভোর চারটার সময় সে ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে আসার সময় বাড়ীর উঠানেই একটি বন্যহাতি তাকে আক্রমন করে বসে। এসময় সে সোর চিৎকার করে দৌড়ে নিজেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করেও সফল হয়নি। হাতিটি তাকে শুর দিয়ে পেচিয়ে আঘাত করলে এসময় বৃদ্ধের হাত পা ভেঙ্গে যায়। হাতি চলে যাওয়ার পরে এলাকাবাসীরা মুমুর্ষ অবস্থায় বৃদ্ধ শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।

ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘‘ঐ এলাকায় জঙ্গলে এখন দশ থেকে বারটি বন্যহাতি অবস্থান করছে।’ ‘এহাতিগুলো রাতের বেলায় লোকালয়ে এসে হানা দেয় এবং দিনের বেলা দূরে জঙ্গলে গিয়ে অবস্থান নেয়।, অনেক চেষ্টা করেও হাতিগুলোকে এই এলাকা থেকে সরানো যাচ্ছে না। ভাসাইন্যাদম এলাকার অধিকাংশ মানুষ বন্য হাতির আক্রমনের কবলে রয়েছে।’’
স্থানীয় বাসিন্দা ডাঃ আশ্রাফ আলী জানান, ‘‘ভাসাইন্যাদম ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ রাত জেগে পাহারা দিতে গিয়ে শারীরিকভাবেক অসুস্থ্য হয়ে যাচ্ছে।’’  হাতির আক্রমণ থেকে গ্রামবাসীকে বাঁচাতে প্রশাসনের সহযোগীতা কামনা করেছে এলাকাবাসী।

Exit mobile version