লংগদু প্রতিনিধি:
‘এন্টিবায়োটিক যুক্ত খাবারকে না বলুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফজ্জল হোসেন।
এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহী, সমাজ সেবা কর্মকর্তা মো. জাফর উদ্দিন, উপজেলা প্রৌকশলী (অতি: দা:) ফজলুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রত্যেক ক্রেতাকে তার অধিকার সম্পর্কে জানা এবং ভোক্তাধিকার সম্পর্কে সচেতন হতে হবে। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য পাওয়ার জন্য ভোক্তাদের সচেতন হওয়ার আহবান জনান বক্তারা।
