উপজেলা প্রতিনিধি, লংগদু :
রাঙ্গামাটি জেলা ক্রিড়া অফিসের উদ্যোগে লংগদুতে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ছাত্রদের মাঝে ক্রিকেট খেলোয়াড় গড়ে তুলতে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে মাসব্যাপী এই ক্রিকেট প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন গাঁথাছাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওঃ ফোরকান আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান। বক্তব্য রাখেন, উগলছড়ি মহাজনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহীম, ক্রিড়া শিক্ষক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক ও প্রশিক্ষক মোঃ ওছমান গণি ও মোঃ সাইফুল ইসলাম। প্রশিক্ষন শেষে প্রশিক্ষিত খেলোয়াড়দেরকে সনদ প্রদান করা হবে।
