নিজস্ব প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাংগামাটি জেলার লংগদু উপজেলায় সরকারি প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষকরা ৫ দফা দাবি আদায়ে গত বৃহস্পতিবার শনিবার ও আজ রবিবার কর্মবিরতি পালন করেছেন।
জানা গেছে, প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্যজোটের আহ্বানে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন ও শতভাগ পদোন্নতিসহ ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা পূর্ণদিবস কর্ম বিরতি পালন করেন।
এ বিষয়ে লংগদু উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোমিনুল হক সরকারকে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, দাবি মানা না হলে আগামী ১৫অক্টোবর কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান ধর্মঘট পালন করা হবে। এরপরও যদি দাবি মেনে না নেয়া হয় তাহলে পিএসসি পরীক্ষা বর্জনসহ অন্যান্য বৃহত্তর কর্মসূচী গ্রহণ করা হতে পারে।