রাঙামাটির লংগদু থানা পুলিশ প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপণ সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই), রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায় লংগদু থানা কম্পাউন্ড এলাকার খালি জায়গার মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করা হয়।
এতে রাঙামাটি জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মো. আব্দুল আওয়াল চৌধুরী এবং লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন এসব ফলজ গাছের চারা রোপণ করেন।
এসময় থানায় কর্মরত এসআই শাহাবুর, এসআই মশিউর, এসআই আরকান, এএসআই মো. শাহ আলম, এএসআই ওসমান সহ থানার অন্যান্য সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
