parbattanews

লক্ষীছড়িতে ইঁদুর নিধন অভিযান শুরু

edur

লক্ষীছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো: সফিকুল ইসলাম ভূইয়া।

ইঁদুর নিধন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপ-সহাকারি উদ্ভিদ সংরক্ষণ বিষয়ক কর্মকর্তা এ.জে.এম ফজলুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা টিটু চক্রবর্ত্তী।

বক্তারা বলেন, ইঁদুর ধনী গরীব চেনে না সুতরাং এর থেকে সকলকে সাবধান হতে হবে। ইদুঁর প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ গ্রাম খাবার খাইলেও অপচয় করে ১০ গুন। মানুষের চাহিদার বিশাল একটা খাবারের অংশ ইঁদুরে নষ্ট করে ফেলে। ইঁদুর নিধন অভিযানে সকলকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান বক্তারা। আলোচনা সভায় বিভিন্ন এলাকা থেকে কৃষক-কৃষাণীরা অংশ নেন।

Exit mobile version