parbattanews

লক্ষ্মীছড়িতে পুলিশ সদস্যকে জখমের ঘটনায় মামলা

ফলোআপ

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানায় ধারাল চাপাতির আঘাতে জখম হওয়ার ঘটনায় মো: ফারুক হোসেনকে আসামি করে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। থানার ডিউটি অফিসার এএসআই জোবায়ের বাদী হয়ে এ মামলা রুজু করেন। যার নাম্বার-০১,তাং ৬.০১.২০১৬ইং, ধারা ৩২৪,৩২৬ ও ৩০৭বা:দ:বি।

এদিকে আটক আসামি মো: ফারুক হোসেনকে বুধবার সকালে কড়া নিরাপত্তায় খাগড়াছড়ি আদালতে হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

অপরদিকে আহত পুলিশ সদস্য মংজয় চাক শংকামুক্ত হলেও এখনো চট্টগ্রাম সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। মামলার তদন্ত অফিসার এসআই সাদেকুর রহমান জানান, যথাযথ প্রক্রিয়ায় তদন্ত কাজ চলছে। এটা নি:সন্দেহে শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সাড়ে ১১টার দিকে লক্ষ্মীছড়ি থানার পুলিশ সদস্য তারই সহকর্মী অপর পুলিশ সদ্যকে অতর্কীতভাবে ধারাল অস্ত্র (চাপাতি) দিয়ে এলোপাতারি কোপাতে থাকে। প্রথমে লক্ষ্মীছড়ি হাসপাতাল এবং পরে মূমুর্ষূ অবস্থায় সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে সিএমএইচ (সামরিক হাসপাতালে) প্রেরণ করা হয়।

থানা, পারিবারিক ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, আটক মো: ফারুক হোসেন মানুষিক ভারসাম্যহীন। ইতিপূর্বে পুলিশ আচরণবিধি বিরোধী একাধীক কর্মকান্ড ঘটিয়েছেন। যা অনুসদ্ধান করা জরুরী।

Exit mobile version