স্টাফ রিপোর্টার, লক্ষ্মীছড়ি:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ সম্পর্কে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে রামগড় তথ্য বিভাগ এ প্রেস ব্রিফিং এর আয়োজন করে।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন ও লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো: আলাউদ্দিন। সাংবাদিকদের মধ্য হতে লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক তালাত মাহমুদ, টাটু মনি চাকমা ও মো: জয়নাল আবেদিন প্রেস ব্রিফিং এ অংশ নেন।
এছাড়াও উপজেলা শিক্ষা অফিসার মো: আকবর আলী, উপজেলা কৃষি অফিসার মো: সফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: সফিউল আলম, উপজেলা আনসার ভিডিপি অফিসার মো: জয়নাল আবেদিন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুভাষ তালুকদার উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে রামগড় সহকারি তথ্য অফিসার মিলন চাকমা সরকারের সাফল্য, অর্জন তুলে ধরে দীর্ঘ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠান পরিচালনা করেন রামগড় তথ্য অফিসের ঘোষক মো: আব্দুল লতিফ।
৭ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী প্রচারাভিযান এর অংশ হিসেবে সোমবার প্রেস ব্রিফিং করা হয় এবং আগামীকাল র্যালি, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনসহ নানা কর্মসূচী পালিত হবে বলে প্রেস ব্রিফিং এ জানানো হয়।
