parbattanews

লক্ষ্মীছড়ি জোনে মাসিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত

UPUcPcUPcU

উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীছড়ি :

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোন সদরে মাসিক এক নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নিরাপত্তা সভায় ১৬ ফিল্ড রেজিমেন্ট আটিলারি লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল এ.কে.এম আরিফ পিএসসি সভাপতির বক্তব্য রাখেন।

লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর তানভীর, জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন জোবায়ের উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেম্রাচাই চৌধুরীসহ এলাকার রাজনৈতিক গণ্যামাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার এলাকার সার্বিক বিষয়ে অবহিত হন এবং প্রয়োজনীয় বিষয়ে দিক নির্দেশনা দেন। আগামী ৫জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোন প্রকার অস্থিতিশীলতা যাতে না হয় সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।

Exit mobile version