parbattanews

লামার ডলুছড়ি বাজারের মূল্যবান সেগুন গাছ কর্তন

লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি বাজারের মূল্যবান সেগুন কাঠ প্রকাশ্যে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ডলুছড়ি বাজার কমিটির সভাপতি মো. সেলিমের অভিযোগের প্রেক্ষিতে কিছু কাঠ লামা বনবিভাগের সরই বিট কর্মকর্তা মো. জসিম উদ্দিন আটক করেছে বলে জানা গেছে।

অভিযোগে জানা যায়, সরই ইউনিয়নের ডলু ছড়ি বাজারের ২০ হাজার টাকা মূল্যের সেগুন কাঠ মোহাম্মদ হেলাল নামক জনৈক ড্রাইবার বুধবার প্রকাশ্য দিবালোকে অবৈধভাবে কাটতে থাকে এবং কেটে কিছু কাঠ লুকিয়ে ফেলে।

বাজার কমিটির সভাপতি মো. সেলিম জানান, গাছ কাটতে বাধা দিলে ড্রাইবার হেলাল হুমকি প্রদান করে উল্টো গাল-মন্দ করেছে।

ডলুছড়ি বাজার চৌধুরী আবুল হোসেন জানান, হেলালকে গাছ কাটতে নিষেধ করা হয়েছে। জোরপূর্বক গাছ কাটলে তার নামে মামলা করা হবে।

অভিযুক্ত মো. হেলাল জানান, গাছ তারা রোপণ করেছে।

সরই বিট কর্মকর্তা জানান, জোরপূর্বক ও অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ পেয়েছি। কিছু গাছ আটক করা হয়েছে।

Exit mobile version