parbattanews

লামার লুলাইংয়ে আলীকদম সেনা জোনের শীতবস্ত্র বিতরণ

লামা উপজেলার লুলাইংমুখ বাঙ্গালি বাজারে আলীকদম সেনা জোনের উদ্যোগে অসহায় শীতার্ত ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর জোবায়ের মোহাম্মদ খালেদ হোসেন (২৩ বীর) এর নেতৃত্বে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় তিনি অসহায় ৬০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও ৮৫ জন শিশুদের গরম কাপড় বিতরণ করেন। প্রচণ্ড শীতে গরম কাপড় পেয়ে দুর্গমের স্থানীয়দের অনেক আনন্দিত ও উৎফুল্ল হতে দেখা গেছে।

Exit mobile version